"স্মৃতির পাতায় আজও আমরা Thunder 13"
📅 22 November, 2026
👁️ 3 বার পড়া হয়েছে
👥 3 পাঠক
এ.কে. স্কুল অ্যান্ড কলেজ | গ্র্যান্ড রিইউনিয়ন–২০২৬
একদিন ছিলাম একই আঙিনায়,
একই বেঞ্চে, একই ছায়ায়।
কত হাসি, কত দুষ্টুমি, কত অভিমান,
স্কুলের দিনগুলো আজও অমলিন প্রাণ।
কেউ ছিল ক্লাসের সেরা, কেউ দুষ্টুমির রাজা,
কেউ আবার আড্ডায় মাতিয়ে রাখত সারা।
টিফিন ভাগাভাগি, ফাঁকি দিয়ে ক্লাস,
সেই দিনগুলোই আজ জীবনের শ্রেষ্ঠ উচ্ছ্বাস।
সময়ের স্রোতে বদলেছে কত ঠিকানা,
কেউ ব্যস্ত সংসারে, কেউ স্বপ্ন বোনে অজানা।
তবুও হৃদয়ের পাতায় একই পরিচয়,
Thunder 13 মানেই বন্ধুত্বের নির্ভয়।
আজ আবার দেখা হবে, জমবে আড্ডার আসর,
পুরোনো গল্পে ফিরবে সময়, হাসবে সবার অন্তর।
কেউ হয়তো হাসবে, কারও চোখে আবেগের জল,
এক মুহূর্তেই ফিরে পাব হারানো সোনালি সকাল।
এ বন্ধন শুধু ব্যাচের নয়, হৃদয়ের গভীর টান,
এ সম্পর্কের নাম বন্ধুত্ব, ভালোবাসার গান।
জীবন যত দূরেই নিক, যতই বদলাক দিন,
Thunder 13 থাকবে হৃদয়ে চির অমলিন।
আমরা শুধু একটি ব্যাচ নই, আমরা একটি পরিবার,
স্মৃতির পাতায় লেখা থাকবে বন্ধুত্বের অধিকার।
একসাথে পথচলা, একসাথে স্বপ্ন বোনা—
Thunder 13, আমাদের গল্প কখনো হবে না পুরোনো!
💙 Once a Thunder 13, Always a Thunder 13! 💛